আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরু হয়েছে।
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
- কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
- * * * *
- নতুন বিদ্যুতের পুরো চাহিদাই ক্লিন এনার্জি দিয়ে মেটাবে চীন
- * * * *
- সাড়া জাগানো সেই ‘হাতিম’ অভিনেতা এখন কী করছেন?
- * * * *
প্রথম বর্ষের ক্লাস শুরু
২০২২-২৩ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আগস্টের শেষ সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। রোববার (১৩ আগস্ট) গুচ্ছ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বেরোবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস। মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।